আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : এ জামে মসজিদের প্রকল্প দীর্ঘ ১৮ মাস ঝুলে থাকার পর ফ্রান্সের নির্বাহী আদালত কর্তৃক এ প্রকল্পের অনুমোদন বাতিল করা হয়েছে।
এ প্রকল্পের অনুমোদন ২০০৯ সালে প্রদান করা হয়েছিল, কিন্তু উক্ত অঞ্চলের বাসিন্দাদের বিরোধিতার কারণে এর নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়।
৩ কোটি ১০ লাখ ডলার ব্যয়ে নির্মিত মার্সেই জামে মসজিদের উপরে ২৫ মিটার দৈর্ঘ্যের একটি মিনার নির্মাণের কথা ছিল এবং এতে প্রায় ৭ হাজার মুসল্লী একত্রে নামায আদায় করতে পারতো। আগামী বছর এ মসজিদ উদ্বোধনের কথা ছিল। এ মসজিদের সাথে ছিল একটি কুরআনিক স্কুল, গ্রন্থাগার, রেস্টুরেন্ট এবং একটি ছাপাখানা।
উল্লেখ্য, ইউরোপের মধ্য হতে সবচেয়ে অধিক সংখ্যক মুসলমান ফ্রান্সে বসবাস করে এদেশের মুসলমানদের সংখ্যা ৫০ থেকে ৬০ লাখ উল্লেখ করা হয়েছে।#